রেস্তোরাঁর খাবারের মান ও স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে সাউথ সিটি ও অ্যাক্রোপলিস-সহ কলকাতার তিনটি নামী মলে অভিযান চালাল পুরসভার খাদ্য দফতর। রান্নায় ব্যবহৃত তেল, মশলা ও কাঁচামাল ঠিক রয়েছে কি না, তা সরেজমিনে পরীক্ষা করে দেখেন আধিকারিকরা।