তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত ২১টি সম্পত্তি এবার কলকাতা পুরসভার কড়া নজরে এসেছে। ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংক্রান্ত এই সম্পত্তিগুলির নির্মাণ ও অনুমোদন বৈধ কি না, তা যাচাই করতে আগামী ১৫ দিনের মধ্যে পুরসভার তরফ থেকে যাবতীয় নথিপত্র ও প্ল্যান জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।