শহরের বড় দুর্ঘটনা বা বিপর্যয় মোকাবিলায় স্থানীয় থানাগুলির সঙ্গে লালবাজারের সমন্বয়ের অভাব ঢাকতে কড়া পদক্ষেপ করলেন পুলিশ কমিশনার। এই ত্রুটি দূর করতে তিনি চার দফা নির্দেশিকা জারি করেছেন।