মাঝদুপুরে ঘন কালো মেঘে ছেয়ে যায় তিলোত্তমার আকাশ, আর তার পরেই মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতে কার্যত জলের নিচে তলিয়ে যায় গোটা কলকাতা। এক ঘণ্টার তুমুল বৃষ্টিতে শহরের অধিকাংশ রাস্তা ও এলাকা জলমগ্ন হয়ে পড়ে।