টানা বৃষ্টির জেরে জোড়াবাগানের রায় দুলাল স্ট্রিটে ভেঙে পড়ল ২০০ বছরের পুরনো তিনতলা বাড়ির অংশ, যেখানে ৬ মাস আগেও ধস নেমেছিল। ঘটনাস্থলে এনডিআরএফ ও পুরসভার প্রতিনিধি দল পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং বিপজ্জনক বাড়িগুলি খালি করার উদ্যোগ নেয়।