পাটুলি ঝিলপার এলাকায় দোকান থেকে তোলাবাজি করার অভিযোগে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে কলকাতা পুরসভার মোট সাতজন তৃণমূল কাউন্সিলরকে পুলিশের জালে জড়াতে দেখা গিয়েছে।