বারুইপুর কাণ্ডের প্রতিবাদে আজ দুপুর গড়াতেই শহর কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। কলেজ স্ট্রিট, শিয়ালদহ ও হাজরা চত্বরে যান চলাচল সচল রাখতে বিশেষ নজরদারি চালাচ্ছে ট্রাফিক পুলিশ।