দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড় ও বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই সতর্কতা অনুযায়ী, ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের তীব্র আশঙ্কা রয়েছে।