পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। আর তাই উমাকে সাজিয়ে মণ্ডপে মণ্ডপে পৌঁছে দিতে এখন কুমারটুলিতে নাওয়াখাওয়া ভুলে চরম ব্যস্ততায় দিন কাটাচ্ছেন মৃৎশিল্পীরা। শেষ মুহূর্তে রং ও তুলির টানে প্রতিমাগুলোকে আরও জীবন্ত করে তোলার কাজ চলছে জোরকদমে।