২১ জুলাই তৃণমূলের 'শহীদ দিবস' নিয়ে বিতর্ক তুঙ্গে, তারই মধ্যে সভাস্থলে প্রাথমিক প্রস্তুতি হিসেবে উপস্থিত দোলা সেন, কুণাল ঘোষ, বৈষণ্য চট্টোপাধ্যায়। সমাবেশস্থল থেকে কুণাল ঘোষ বললেন,'কোথায় কে কী করছে আমরা বলতে পারব না। ২১ জুলাই ১৯৯৩ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা শহীদ হয়েছেন, সেই তর্পণই প্রত্যেকবছর হয়। এখন কোন আগাছা, ব্যাঙাচি কী বলছে আমরা তো বলতে পারব না'।