আইটেম নম্বর ৩৭! সুপ্রিম কোর্টে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলার সিকুয়েন্স নম্বর। বাংলা তো বটেই, গোটা দেশের নজর ছিল আজ সুপ্রিম কোর্ট। বিশিষ্ট আইন বিশেষজ্ঞদেরই একাংশ বলছেন, স্বাধীনতার পর দেশের ইতিহাসে এই প্রথমবার। কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান নিজেই সওয়াল করলেন সুপ্রিম কোর্টে, তাও আবার নিজেরই করা মামলায়।