ধর্মতলায় তৃণমূলের সভার অনুমতি খারিজের পর পুলিশের পাঠানো চিঠিকে মজার ছলে 'প্রেমপত্র' বলে আখ্যা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। পুলিশের এই বাধাকে কটাক্ষ করে তিনি বলেন, যতই কলসির কানা মারা হোক না কেন, তাঁরা শান্তভাবেই রাজনৈতিক কাজ চালিয়ে যাবেন।