ভোটার তালিকায় নাম থাকা নিয়ে সাধারণ মানুষের অনিশ্চয়তা এবং ট্রাইব্যুনালের বেহাল পরিকাঠামো নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন কুণাল ঘোষ। পর্যাপ্ত স্ক্রুটিনির সুযোগ না থাকা এবং অনলাইনের ত্রুটির কারণে ভোটাররা চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছেন বলে তিনি অভিযোগ তোলেন।