পুজোয় আমিষ খাওয়া ঘিরে চলা বিতর্কে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে একহাত নিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর তীব্র কটাক্ষ, শমীকবাবু আদতে যাত্রাপালার ‘বিবেক’-এর অভিনয় করছেন, তবে তাঁর দলের নেতারাই তাঁর ব্যাকরণ মেনে চলছেন না।