নারীদের জন্য বরাদ্দ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ভুয়ো নথির সাহায্যে অ্যাকাউন্ট খুলে আত্মসাৎ করার অভিযোগে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই এলাকায় হাজার হাজার পুরুষ এভাবে জালিয়াতি করে টাকা তুলছিলেন বলে মনে করছে পুলিশ।