স্বাধীনতা দিবসের আগে কলকাতার রেড রোডে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। বদলের বাংলায় এবার উদযাপনেও গেরুয়া ছোঁয়া, রেড রোডের প্রদর্শনীতে জায়গা করে নিয়েছে কেন্দ্রীয় প্রকল্পের প্রচারের পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিশেষ ট্যাবলো।