তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের অভিনয় করা নাটক দেখতে একাডেমী অফ ফাইন আর্টসে হাজির হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। নাটক দেখে মুগ্ধ হয়ে তিনি গ্রিনরুমে গিয়ে অভিনেতাদের অভিনন্দন জানান এবং বলেন যে কোনও শিল্পীর মত প্রকাশের অধিকারে রাজনৈতিক বাধা দেওয়া উচিত নয়।