জুলাই মাসে মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিলেন লীনা গঙ্গোপাধ্যায়। রাজ্যে সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে এবং সাম্প্রতিক কিছু বিতর্কিত ঘটনার জেরে তাঁর এই পদত্যাগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।