পতাকায় লালে লাল করণদিঘি! ১০০ গাড়ির বহর নিয়ে মনোনয়ন জমা! যেন দক্ষিণী সিনেমার নায়ক! সারা রাজ্যে যেখানে কাস্তে-হাতুড়ি-তারা শূন্য , সেখানে এই চিহ্নই যেন হয়ে উঠেছে করণদিঘি মানুষের হৃদস্পন্দন। জীবনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতায় নেমে নজিরবিহীন নজর কাড়ছেন ষাটোর্ধ করণদিঘি কেন্দ্রের ভোটপ্রার্থী তথা বিড়ি কারখানার মালিক মহম্মদ সাহাবুদ্দিন।