কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কলকাতার রাজপথে মহাশোভাযাত্রার ডাক দিয়েছে বাম ছাত্র ও যুব সংগঠনগুলি। শিয়ালদহ থেকে ধর্মতলা অভিমুখী এই বিশাল পদযাত্রাকে কেন্দ্র করে শহরজুড়ে চড়ছে উত্তেজনার পারদ।