মুর্শিদাবাদের ডোমকলে ভোট দিতে যাওয়ার পথে এক বাম সমর্থককে মাঝরাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। নরেন্দ্রপুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।