ঝাড়গ্রামের জিতুশোল এলাকায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বুথ চত্বরে ঢুকে পড়ে একটি বুনো হাতি। হাতির আগমনে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বনদফতর ও পুলিশকে তৎপর হতে হয়।