মেরামতির নামে নদী বাঁধে চলছে চূড়ান্ত দুর্নীতি! মুণ্ডেশ্বরীর বাঁধ গত পাঁচ বছরে তিনবার ভেঙে গিয়েছে। ঠিকাদার সংস্থার চরম গাফিলতি এবং মাটি বা ঢালাইয়ের বদলে কেবল বালি দিয়ে কাজ চালানোর অভিযোগে এবার রীতিমতো ফুঁসছেন আতঙ্কিত গ্রামবাসীরা।