বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ওড়িশামুখী হলেও তার প্রভাবে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উপকূলবর্তী অঞ্চল এবং উপকূল সংলগ্ন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে মূলত ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।