বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।