নিম্নচাপটি ধানবাদের কাছ দিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করায় কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতে আপাতত দুর্যোগের তেজ কিছুটা কমেছে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও মেদিনীপুর-সহ পশ্চিমাঞ্চলের ৬টি জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস বজায় রয়েছে।