গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে থাকা নিম্নচাপের জেরে কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে একটানা বর্ষণে পরিস্থিতি আরও জটিল হতে পারে।