বিজ্ঞানীদের বক্তব্য, রান্নাঘরে এলপিজির সেরা বিকল্প হতে পারে ডাইমিথাইল ইথার। মিথানল থেকে তৈরি গ্যাস ১০০ শতাংশ পরিবেশবান্ধব এবং নিরাপদ। এলপিজির মতোই পাইপের মাধ্যমে রান্নাঘরে গ্যাস পৌঁছবে। মিথানলের মতো বিষাক্ত নয় এবং এই গ্যাস থেকে সালফার ডাই অক্সাইড বা নাইট্রিক অক্সাইড বেরোয় না। তাই বিপদের কোনও আশঙ্কা নেই। এই গ্যাস পোড়ার সময় ক্ষতিকর রাসায়নিকের ভয় নেই বলেই একে ক্লিন ফুয়েলের ক্যাটেগরিতে রাখা হয়েছে। সবথেকে বড় কথা, এই গ্যাসের কাঁচামাল পেতে কোনও সমস্যা নেই। কয়লা, কৃষি বর্জ্র, গাছের ডালপালা, গোবর বা প্লাস্টির বর্জ্র থেকেও ডাইমিথাইল তৈরি করা যাবে। ২০০৪ সাল থেকে বিকল্প গ্যাস নিয়ে গবেষণা চালাচ্ছিলেন পুণের ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরির গবেষকরা।