আজ কেন্দ্রীয় বাজেট। এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। তবে বাজেট ঘোষণার আগেই মধ্যবিত্তের জন্য বড় ধাক্কা। বাড়ল রান্নার গ্যাসের দাম। এই নিয়ে পরপর দুই মাসে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল। একলাফে ৫০ টাকা করে বেড়েছে এলপিজি সিলিন্ডারের দাম। আজ ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।