মধ্যমগ্রামের এফসিআই গোডাউন থেকে ইনকোয়ারি হওয়ার ঠিক আগের রাতে নথিপত্র ছাড়াই ৯টি গম ও চাল ভর্তি ট্রাক বেরনোর সময় হাতেনাতে আটকে দিল খাদ্য দফতর। অনলাইনে ভুয়া তথ্য আপলোড করে এই বিপুল পরিমাণ গম বাংলাদেশে পাচার করার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে, যার তদন্তে খোদ মন্ত্রী অশোক কীর্তনীয়া সরজমিনে উপস্থিত হয়েছেন।