মাধ্যমিক পরীক্ষায় ৬৯৫ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রিয়তোষ মন্ডল। দাদুর ইচ্ছা ছিল নাতি বড় হয়ে ডাক্তার হবে, কিন্তু সাফল্যের এই দিনে দাদু পাশে না থাকায় মন খারাপ প্রিয়তোষের।