মে মাসের দ্বিতীয় সপ্তাহেই মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের পর অর্থাৎ মে-এর দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকেই প্রকাশিত হতে পারে এই ফলাফল।