দার্জিলিং না গিয়েও এবার সমতলে দাঁড়িয়েই মিলল কাঞ্চনজঙ্ঘার অপরূপ দর্শন! ছকছকে পরিষ্কার আকাশে ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে দেখা গেল 'স্লিপিং বুদ্ধ' এবং কাঞ্চনজঙ্ঘার মোহময়ী রূপোলি আভা। রোদ ঝলমলে সকালে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের এই সৌন্দর্য দেখতে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের ভিড় চোখে পড়ার মতো।