কালীগঞ্জে দলীয় বৈঠক চলাকালীন চরম হেনস্থার মুখে পড়লেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, তাঁকে লক্ষ্য করে ছোড়া হল ডিম, কাদা ও গোবর। গোটা ঘটনার তীব্র নিন্দা করে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে নিজেই ফেসবুক লাইভ করলেন তৃণমূল সাংসদ।