পাহাড়ের রাস্তার প্রায় ৬০ শতাংশ জুড়ে বেআইনি পার্কিং নিয়ে এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার। দার্জিলিং ও কালিম্পংয়ে যানজট কমানোর পাশাপাশি পাহাড়ের প্রকৃতিকে রক্ষা করতে, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করে পার্কিংয়ের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।