তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের বি-ওয়ান কোচে মধ্যপ্রদেশের রতলামের কাছে চলন্ত অবস্থায় ভয়াবহ আগুন লাগে। জানলা ভেঙে কোচের সমস্ত ৬৮ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও আতঙ্কে বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন।