সকাল সকাল আইনজীবীদের পোশাক পরে হাইকোর্টে পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে দাঁড়িয়ে সওয়াল করেন তিনি। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে শুধু সওয়াল নয়, প্রমাণ হিসেবে ছবিও তুলে ধরেন মমতা। রাজ্যের মানুষের সুরক্ষার জন্য আর্জিও জানান। কিন্তু প্রশ্ন উঠেছে, আইনজীবী হিসেবে সওয়াল করার এক্তিয়ার আদৌ মমতার আছে? এবার খোঁজ নিতে শুরু করল বার কাউন্সিল অব ইন্ডিয়া।