শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং আন্দোলনকারীদের ওপর থেকে চাপ কমায় আপাতত সোমবারের নির্ধারিত দিল্লি সফর স্থগিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নিট বিতর্ক ও পড়ুয়াদের অধিকার রক্ষায় জেলায় জেলায় তৃণমূলের রাজনৈতিক কর্মসূচি জারি থাকবে বলে জানানো হয়েছে।