সোমবার সকাল থেকেই বঙ্গ ভবনের বাইরে দেখা যাচ্ছে বিশাল পুলিশ বাহিনী। ব্যারিকেডে বন্ধ করে দেওয়া হয়েছে হ্যালি রোড। এই পরিস্থিতি দেখেই ক্ষুব্ধ মমতা। চ্যালেঞ্জ ছুড়লেন কেন্দ্রকে। ওই বঙ্গ ভবনেই রয়েছেন বাংলার সেই পরিবারের সদস্যরা, যাঁরা এসআইআরে তাঁদের পরিবারের সদস্যদের হারিয়েছেন।