আজ বাংলা তো বটেই, গোটা দেশ এক বেনজির দৃশ্যের সাক্ষী থাকতে পারেন। কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেরই দায়ের করা মামলায় নিজে সওয়াল করতে পারেন। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।