তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হেরে গিয়েছেন বলেই এখন দিনে দু’বার করে দিল্লি দরবারে ঘুরছেন বলে তীব্র কটাক্ষ করলেন অধীর রঞ্জন চৌধুরী। দলগুলির মধ্যে কোনও সংযুক্তি বা মার্জার হচ্ছে কি না, তা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করার কথা বলেন তিনি।