দলের অন্দরে চলতে থাকা দলবদলের জল্পনার মাঝেই বিক্ষুব্ধ নেতা-কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডি বা সিবিআই-এর ভয়ে যারা দল ছাড়তে চান, তাঁদের ২১শে জুলাইয়ের আগেই লোটা-কম্বল নিয়ে চলে যাওয়ার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তিনি।