জাতীয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে এবার কমিশনের সচিবকে কড়া চিঠি পাঠালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী গোষ্ঠীকে বাড়তি সময় ও বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকার দাবি জানিয়েছেন তিনি।