নির্ধারিত ২৫ জুলাইয়ের মধ্যে ঋতব্রতরা সমস্ত নথি জমা দিয়েছেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অতিরিক্ত সময় দেওয়া হলে ভূয়ো নথি তৈরির আশঙ্কা রয়েছে এবং এতে কমিশনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে বলে তিনি সতর্ক করেছেন।