নির্বাচন কমিশনার নিয়োগ ইস্যুতে এবার কেন্দ্রের পদক্ষেপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস (TMC)। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ দুই নয়া কমিশনারের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে এই মামলা দায়ের করা হয়েছে, যার শুনানি আগামী সপ্তাহে হতে পারে।