তৃণমূল কংগ্রেসের মূল নাম অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ও জোড়াফুল প্রতীক আপাতত স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। আগামী উপ নির্বাচনের জন্য উভয় শিবিরকে আলাদা নাম ও প্রতীক বরাদ্দ করা হয়েছে। একপক্ষ নিয়েছে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আর এক পক্ষ নিয়েছে ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস। একজনের চিহ্ন ফুটবল খেলোয়াড় ও অন্যজনের খাম।