নিজের আসল ছেলের নাম না উঠলেও ভোটার তালিকায় অন্য এক ব্যক্তিকে তাঁর ছেলে হিসেবে নথিভুক্ত করা হয়েছে বলে দাবি পূর্ব বর্ধমানের জামালপুরের অশোক অধিকারীর। বারবার নির্বাচনী আধিকারিকদের জানিয়েও সমাধান না হওয়ায় চরম দুশ্চিন্তায় কমিশনের দ্বারস্থ হয়েছেন এই প্রৌঢ়।