পুলিশ পরিচয় দিয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীদের উপর দাদাগিরির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। প্রশ্ন করতে এআই দিয়ে নির্মিত পরিচয়পত্র দেখান তিনি। কিন্তু শেষরক্ষা হল না। ধরা পড়ে গেলেন তিনি। দমদমের বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে রাতে ঘটনাটি ঘটেছে।