পানাগড়ের দার্জিলিং মোড়ে একটি ইলেকট্রিক স্কুটারের শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল ভিতরের একাধিক গাড়ি। দমকলের দুটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান।