নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভোররাতে আচমকা আগুন লেগে দম বন্ধ হয়ে একাধিক আবাসিক প্রাণ হারিয়েছেন। এসি বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক অনুমান, পাশাপাশি ঘিঞ্জি এলাকায় হোটেলের ছাড়পত্র নিয়েও উঠছে প্রশ্ন।